কামনায় খতমে কোরআন এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং ফ্রান্স বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাতের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানের শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে কখনো আপোষ করেননি। তারা মনে করেন, বর্তমান সংকটময় সময়ে তাঁর সুস্থ হয়ে রাজনৈতিক ক্ষেত্র ফিরে আসা দেশের জন্য গুরুত্বপূর্ণ।
বিশেষ প্রতিনিধি: জুনেদ ফারহান