ডেস্ক নিউজ:
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানীকান্দি (সদুখালী) গ্রামের বিশিষ্ট মুরব্বি, সালিশ ব্যক্তিত্ব ও পল্লী চিকিৎসক ডা. ছমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত ৯:০০ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম ডা. ছমির উদ্দিনের জানাজার নামাজ আজ শনিবার (৩০ মে) বেলা ১১:০০ ঘটিকায় গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
জানাজার নামাজে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে।