
হাফেজ আনাস বিন আতিক
মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি এই সম্মান অর্জন করেন। এটি তাঁর তৃতীয় আন্তর্জাতিক শিরোপা।
ফলাফল ঘোষণা করা হয় বুধবার, বাংলাদেশ সময় রাত ১০টায়। পুরস্কার তুলে দেন মিসরের ধর্মমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর শিক্ষক হাফেজ নেছার আহমদ আন-নাছিরী। তিনি জানান, ৭ ডিসেম্বর কায়রোতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চার দিনব্যাপী আয়োজন শেষে সবার শীর্ষে উঠে আসেন হাফেজ আনাস।
জাতীয় পর্যায়ের বাছাইয়ে প্রথম হয়ে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তিনি এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পান।
BNP Media Cell হাফেজ আনাসকে অভিনন্দন জানিয়েছে।