বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স।
গত বুধবার বিকেলে আসরের নামাজের পর ক্যাথসীমাস্থ বাংলাদেশ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম, ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকারসহ জাহিদুল ইসলাম শিপার, ফারুক আহমেদ, আবু বক্কর আবু, জায়েদ খান, জিসাদ রহমান, দেলোয়ার হোসেন, সাদেক আহমদ তালুকদার, সায়মন আহমদ তালুকদার, জায়েদ মাহমুদ, সাব্বির হোসেন, লিমন তালুকদার, ময়নুল ইসলাম, শেখ আব্দুল জলিল, শেখ জুনেদ, কামরান আহমদ সুমন, শাওন তাজ, খন্দকার পারভেজ, নুর হোসেন আবির, রুবেল আহমদ এবং শাহ ডালিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। আল্লাহ তার দ্রুত আরোগ্য দান করুন এবং সুস্থভাবে দেশে ফেরার তাওফিক দান করুন। তারা আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শক্তি যোগাবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
বাংলাদেশের জনগণের কল্যাণে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক।